ছবি: সংগৃহীত
রাজনীতি

সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি: সারা দেশে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ ও সহিংসতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ছে।

আরও পড়ুন: একনেকের ৩৭ প্রকল্পের অনুমোদন

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করে।

শহরের জুবলি ট্যাংক এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় উন্নয়ন ও শান্তি সমাবেশ।

আরও পড়ুন: হাইকোর্টের সামনে বাসে আগুন

শান্তি সমাবেশে বক্তব্য দেন- জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম রুমন, আনিসুজ্জামান দোলন, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল প্রমুখ।

এ সময় জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় পাবনার ইছামতি নদী পুনরুজ্জীবিকরণ প্রকল্প আজ একনেক সভায় পাস হওয়ায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা