সংগৃহীত
রাজনীতি

মাওলানা রফিকুল ইসলাম আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির অবরোধ চলাকালীন পুলিশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতা মাওলানা রফিকুল ইসলামকে আটক করেছে।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষ, আটক ৩০

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিএনপির চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য বলেছেন।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের ১ম দিনে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলতে দেখা যায়। পুলিশ বিএনপি কার্যালয়ের সামনে সশস্ত্র অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: ৩ পুলিশকে কুপিয়ে জখম

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান জানান, অবরোধকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নয়াপল্টনসহ পুরো এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৮ অক্টোবর) সরকার পতনের এক দফা দাবিতে দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায় দলটির নেতাকর্মীরা। এরপর বিএনপি ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে ৩ দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও ৩ দিনের অবরোধ ঘোষণা করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা