ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

গরমে ঈদের পোশাক যেমন হওয়া উচিৎ

সান নিউজ ডেস্ক : ঈদের আয়োজন শুরু হয়ে গেছে। আর মাত্র ৪/৫ দিন পরই ঈদ। যেহেতু গরমে ঈদ তাই পোশাক নির্বাচনে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতেই হবে।

আরও পড়ুন: ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

কাপড়:

গরমে পোশাকের ক্ষেত্রে কাপড়ের দিকে নজর রাখা জরুরি। এসময় সবচেয়ে মানানসই হলো সুতির কাপড়। এতে গরম কম লাগবে, সেইসঙ্গে পাবেন আরামও। এতে সারাদিনের ঘোরাফেরায় মোটেই অস্বস্তি লাগবে না। পাতলা তাঁত ও খাদি কাপড়ের পোশাকও এসময় আরামদায়ক। সুতি কাপড়ের পাশাপাশি লিনেন, ধুপিয়ান, ভয়েল, মসলিন, চিকেন ও তাতের কাপড় গরমের জন্য উপযোগী। যেহেতু উৎসব তাই এর আমেজও ধরে রাখতে হবে। সেক্ষেত্রে পরতে পারেন কৃত্রিম মসলিন বা পাতলা চোষা কাতান।

পোশাকের রং যেমন হবে :

গরমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কাপড়ের মতোই গুরুত্বপূর্ণ রং। শীতে যেমন খুশি তেমন রঙের কাপড় পরা গেলেও গরমে তা চলবে না। এসময় সাদা, হালকা গোলাপি, আকাশি, হালকা হলুদ, ধূসর, হালকা বেগুনি, হালকা নীল, বাদামিসহ হালকা রঙের পোশাক বেছে নিন।

সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক তাপ শোষণ করার পাশাপাশি চোখকে প্রশান্তি দেয়। এসময় খুব বেশি উজ্জ্বল ও গাঢ় রঙের পোশাক পরবেন না। হালকা রঙের পোশাকেই আপনাকে সবচেয়ে বেশি উজ্জ্বল দেখাবে।

স্বস্তিদায়ক পোশাক:

পোশাক ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হলো স্বস্তি। যে পোশাক আপনাকে অস্বস্তি দেবে, সেটি পরে নিশ্চয়ই বেশি সময় থাকতে পারবেন না। এসময় খুব বেশি টাইট ফিটিংস পোশাক পরলে সেটি অস্বস্তিদায়ক হবে। তাই একটু ঢিলেঢালা পোশাক বেছে নিন।

হাইনেকের বদলে কলার ছাড়া গলার জামা পরতে পারেন। এতে আরাম পাবেন। হাতা ছোট হলেই ভালো। গরমে ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার খুব একটা আরাম দেবে না।

আরও পড়ুন: ট্রেনে ঈদযাত্রা শুরু, ঢাকা ছাড়ছে মানুষ

ছেলেদের পোশাক :

ঈদে ছেলেদের পোশাকের ক্ষেত্রেও সুতি কাপড়কে প্রাধান্য দেওয়া উচিত। এই কাপড়ের পাঞ্জাবি, শার্ট, ফতুয়া কিনতে পাবেন। বাটিক, ভেজিটেবল ডাই, টাইডাই, সুবোরি, স্ক্রিনপ্রিন্ট, ব্লক ইত্যাদির ডিজাইন করা পোশাক পাওয়া যাবে।

এসময় ফর্মালের বদলে কিনুন ক্যাজুয়াল শার্ট। এগুলো গরমে আরামদায়ক ও ফ্যাশনেবল। ফুল হাতার বদলে হাফ হাতার শার্ট পরতে পারেন। পোশাকের রং হিসেবে বেছে নিতে পারেন হালকা নীল, ধূসর, সাদা, অফহোয়াইট, অলিভ ঈত্যাদি। ঈদের নামাজ কিংবা দাওয়াতের জন্য এসময় সুতির পাঞ্জাবিই ভালো।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা