ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ওজন কমাবে লেবু

সান নিউজ ডেস্ক : ওজন কমাতে দৈনন্দিন ব্যায়াম, কালোরি নিয়ন্ত্রণ থেকে শুরু করে খাদ্য তালিকা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে লেবু পানীয় সহায়ক হতে পারে। নিয়মিত সকালে হালকা গরম পানিতে লেবু পান করলে শরীরে মেদ চর্বি থাকবে না। এছাড়া ওজন নিয়ন্ত্রণে থাকতেও এর ভূমিকা অনস্বীকার্য।

আরও পড়ুন: বিকল্প খেলার মাঠ ব্যবস্থা করা পুলিশের দায়িত্ব নয়

১.লেবু পানি:

একটি লেবু অর্ধেক করে কাটুন। এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে প্রতিদিন সকালে পান করুন। দিনের যেকোনও সময়ই পান করতে পারেন এটি।

২.লেবু ও মধু:

এক গ্লাস কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু মেশান। সকালে খালি পেটে পান করুন এই পানীয়। নিয়মিত পান করলে ওজন কমবে দ্রুত।

৩.লেবু ও পুদিনা:

এক গ্লাস কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস ও কয়েকটি পুদিনা কুচি মেশান। পানীয়টি প্রতিদিন পান করুন। স্বাদ বাড়াতে মধু যোগ করতে পারেন এতে।

৪.লেবু ও শসা:

লেবু ও শসা স্লাইস করে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন সকালে পান করুন পানীয়। শসায় থাকা পটাসিয়াম হজমের গণ্ডগোল দূর করে।

৫.লেবু ও আদা:

আদা ও লেবুমিশ্রিত পানীয় নিয়মিত পান করলে বাড়তি মেদ দূর হবে।

৬.লেবু চা:

দিনে দুইবার লেবু চা পান করতে পারেন। এক কাপ গ্রিন টিতে ২ চা চামচ লেবুর রস ও সামান্য আদা মিশিয়ে পান করুন। চাইলে মধু যোগ করতে পারেন।

৭.লেবুমিশ্রিত সালাদ:

ভেজিটেবল সালাদ খাওয়ার আগে একটি পুরো লেবুর রস দিয়ে নিন। আরও পুষ্টিকর হবে সালাদ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা