ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

নিজস্ব প্রতিবেদক

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ডি-এর ভালো উৎস হিসেবে খাদ্য তালিকায় যোগ করা যেতে পারে মাশরুম।


শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন ডি। সূর্যের আলোতে ত্বকের মাধ্যমে শরীর নিজেই এই ভিটামিন তৈরি করতে পারে। তবে বয়স, জীবনযাপন ও বিভিন্ন কারণে অনেকের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়।

এই ঘাটতি পূরণে খাদ্য তালিকায় মাশরুম রাখা যেতে পারে। প্রোটিনসমৃদ্ধ এই খাবারটি ভিটামিন ডি-এর অন্যতম প্রাকৃতিক উৎস হিসেবেও পরিচিত।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মির সংস্পর্শে এলে মাশরুমে ভিটামিন ডি-এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সাধারণ অবস্থায় ১০০ গ্রাম মাশরুমে প্রায় ৭ আইইউ ভিটামিন ডি পাওয়া গেলেও সূর্যের আলোতে রাখলে অল্প সময়ের মধ্যেই এর পরিমাণ কয়েকগুণ বাড়তে পারে।

মাশরুম শুধু ভিটামিন ডি-এর উৎসই নয়, এটি দিয়ে তৈরি করা যায় নানা স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার। পাশাপাশি কম ক্যালরির হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক হতে পারে।

বাজারে বাটন, অয়েস্টারসহ বিভিন্ন ধরনের খাদ্য উপযোগী মাশরুম পাওয়া যায়। এগুলো দিয়ে স্যুপ, ভাজি, কারি ও অন্যান্য পদ সহজেই তৈরি করা যায়।

মাশরুম-ব্রকোলি স্টার ফ্রাই : কড়াই বা ননস্টিক তাওয়ায় ১ টেবিল চামচ অলিভ অয়েলে ২ টেবিল চামচ রসুনকুচি নিয়ে নিন। মাশরুম ধুয়ে, কেটে কড়াইয়ে দিন। আঁচ বাড়িয়ে ২ মিনিট ভেজে নিন। এতে লবণ, সয়া সস এবং সেদ্ধ করা ব্রকোলি দিয়ে দিন। ২-৩ মিনিট রান্না করে গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নিন।

মাশরুম স্যুপ : মাশরুম ধুয়ে ছোট টুকরো করে নিন। কড়াইয়ে মাখন দিয়ে রসুন কুচিসহ টুকরো মাশরুমগুলো ভেজে নিন। মাশরুম থেকে প্রথম ধাপে পানি বেরোবে। পানি কমে গেলে পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, লবণ, গোলমরিচ দিয়ে দিন। হালকা নাড়াচাড়া করে সব্জি সেদ্ধ করার জন্য পানি যোগ করুন। শেষে লেবুর রস ছিটিয়ে দিয়ে নামিয়ে নিন। স্যুপ ঘন করতে চাইলে কর্নফ্লাওয়ার গুঁড়ো পানিতে গুলিয়ে মিশিয়ে দিতে পারেন।


চিলি মাশরুম : অলিভ অয়েল বা মাখনে রসুন, পেঁয়াজ কুচি দিয়ে কেটে রাখা মাশরুম ভেজে নিন। সয়া সস, চিলি সস, টম্যাটো সস যোগ করুন। কর্নফ্লাওয়ার মেশানো পানি দিয়ে দিন। লবণ, গোলমরিচ, কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম যোগ করুন। পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নিন।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা