ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপির আন্দোলন চিৎপটাং হয়েছে

জেলা প্রতিনিধি : বিএনপির আন্দোলনের বেলুন চিৎপটাং হয়ে পড়েছে, আর উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, বিএনপি আমাদের ক্ষমতা থেকে টেনে নামাতে চায়। টেনে নামানোর জন্য কয়েকদিন আগে ঢাকা শহরে সমাবেশ দিয়েছিল। সমাবেশে কিছু মানুষ দেখে তারা মনে করল আন্দোলনের বেলুন বুঝি ফুলে গেছে। পরের দিন ঢাকার প্রবেশ মুখে অবরোধের ডাক দিল। বেলুন যতটুকু ফুলে ছিল টুস করে ফেটে গেল। তারপর যে চিৎপটাং হয়ে পড়েছে, আর উঠতে পারছে না। আওয়ামী লীগকে যে ধাক্কা দিতে গিয়ে চিৎপটাং হয়ে যে পড়ে গেছে, মাজা যে ভেঙে গেছে, আর উঠতে পারছে না।

আরও পড়ুন : সরকারকে উৎখাত করা সম্ভব না

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ১৫ আগস্টের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সেই যে হতাশার সুর এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখে। তিনি বললেন- তরুণদের আন্দোলনে নামতে দেখতে পাচ্ছি না। উনার মুখে হতাশার সুর। অনেক দৌড়ঝাঁপ করার পরে দেখা গেল কয়েকটি পত্রপত্রিকায় একটি খবর আসলো। দেখি চেহারাগুলো সব মলিন।

তিনি বলেন, বিদেশিরা তাদের (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার সমর্থন করেনি। নিরপেক্ষ সরকার সমর্থন করেনি। বিদেশিরা চায় দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক। আমরাও দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি।

আরও পড়ুন : শোকের মিছিল করছে বিএনপি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়ন ফখরুল সাহেবদের চোখে পড়ে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। বিদেশিরাও তাদের নালিশের কর্ণপাত করছে না। বিএনপি এখন কোমরভাঙা দলে পরিণত হয়েছে। এখন তারা আর ঘন ঘন বিদেশিদের কাছে যায় না। তারা গিয়ে দেখলো যে কোনো লাভ হয় না।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা