ছবি : সংগৃহিত
রাজনীতি

নিপুণ রায়কে আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৮ সপ্তাহের মধ্যে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আরও পড়ুন: তারেক ২১ আগস্টের মাস্টারমাইন্ড

সোমবার (২১ আগস্ট) এই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। আদালতে নিপুণের পক্ষে তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী শুনানি করেন।

হাইকোর্ট চলতি বছরের গত ১ আগস্ট রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।

আরও পড়ুন: সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত ঘোষণা

এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ। রাষ্ট্রপক্ষ পরে এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

রাজধানীর ধোলাইখালে গত ২৯ জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ।

আরও পড়ুন: আওয়ামী লীগ কচুঁপাতার পানি না

প্রাথমিক তথ্য যাচাই করে মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানান, সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান।

তিনি আরও জানান, মামলায় পুলিশ এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে।

আরও পড়ুন: ক্ষমতা বিএনপির মামা বাড়ির আবদার না

চলতি ২০২৩ সালের ২৯ জুলাই রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে বিএনপির কয়েকশ নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালনের জন্য সড়কে একত্রিত হয়েছিল।

পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সদস্যদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপি নেতা গয়েশ্বরসহ অন্তত ৫ নেতাকর্মী আহত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা