ছবি : সংগৃহিত
রাজনীতি

বৃষ্টিতে ভিজে আ’লীগের শান্তি সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক: বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শান্তি সমাবেশ শুরু হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে বিএনপির মহাসমাবেশ শুরু

শুক্রবার (২৮ জুলাই) মুক্তিযুদ্ধের ‘জয় বাংলা, বাংলার জয়’ গানে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ। দুপুর ২টা ১৫মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়।

শান্তি সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় একই সুরে গান গাইতে থাকেন দলীয় নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ ও দলীয় সঙ্গীত গেয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে এ সময় তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত হন।

আরও পড়ুন: নয়াপল্টনে কঠোর নজরদারি

বৃষ্টি উপেক্ষা করে ভিজে সমাবেশস্থলে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা হাত নাড়িয়ে মিছিলে আসা নেতাকর্মীদের স্বাগত জানান।

সমাবেশের জন্য মঞ্চ পুরোপুরি প্রস্তত রয়েছে। ইতিমধ্যে নেতাকর্মীরাও আসতে শুরু করেছেন। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলা ৩টার দিকে তিনি সমাবেশে যোগ দেবেন।

আরও পড়ুন: নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

তিন সহযোগী সংগঠনের পক্ষ থেকে কয়েক লাখ লোকের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের অনুমতির পর বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। আওয়ামী লীগের শান্তি সমাবেশের মঞ্চ তৈরির দায়িত্বে রয়েছে টোটাল সলিউশন ইভেন্ট।

আরও পড়ুন: ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ আজ

এদিকে শান্তি সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা