রাজনীতি

সমাবেশের অনুমতি পায়নি আ’লীগের ৩ সংগঠন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ৩ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

আরও পড়ুন : একদিনে আরও ১৪ প্রাণহানি

বৃহস্পতিবার (২৭ জুলাই) এই তিন সংগঠনের শান্তি সমাবেশের করার কথা রয়েছে।

প্রথমে, মৌখিকভাবে তাদের সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে তা নিষেধ করা হয়। সেজন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে।

আরও পড়ুন : ইকুয়েডরে কারাগারে সহিংসতা, নিহত ৩১

এই বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু জানান, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করার জন্য আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিলাম। এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রাস্তায় সমাবেশ না করার জন্য। আমরা এটা মেনে নিয়েছি।

তিনি আরও জানান, আমরা পরে সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিলাম। এ বিষয়েও হাইকোর্টের নির্দেশনা রয়েছে। তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে চাই। সেখানে অস্থায়ী মঞ্চ করা হবে। জিমনেসিয়ামের মাঠে অনুমতির জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

সান নিউজ/এএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা