ফাইল ছবি
রাজনীতি

প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর দাবি

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি বিএনপির হাস্যকর দাবি বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচিত সরকার। প্রধানমন্ত্রীর পদত্যাগ বিএনপির হাস্যকর দাবি।

আরও পড়ুন: আ.লীগের সাথে ইইউ দলের বৈঠক

শনিবার (১৫ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আপনারা এটা দেখেছেন, তারা (বিদেশী নির্বাচনী পর্যবেক্ষক দল) কি সুন্দর করে বলেছে- তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এটি আমরা বুঝি না। তবে আমরা বুঝি দেশের আইন, দেশের সংবিধান, সেটির আলোকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি জোরালো।

আরও পড়ুন: নিরপেক্ষ সরকারে আ’লীগের ভাত নেই

মন্ত্রী আরও বলেন, বিএনপি এবং অন্য বিরোধী দল যারা এটি (প্রধানমন্ত্রীর পদত্যাগ) বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনো দিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-২০১৫ সালে তাদের সন্ত্রাসী আমরা দেখেছি। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবেলা করেছে।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা