ছবি : সংগৃহিত
রাজনীতি

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার বলেন, 'পদ্মাসেতু হয়েছে, এই অঞ্চলের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট-বিদ্যুতের ব্যবস্থা হয়েছে- বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য।

আরও পড়ুন : চট্টগ্রামে পাহাড় ধস, নিহত ১

এই অঞ্চলের আজকের ছেলেমেয়েরা মনে করে এই অঞ্চল আগেও এরকমই ছিল। আসলে তা নয়, এই অঞ্চল আগে অনুন্নত ছিল। এ এলাকার উন্নয়ন হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।'

তিনি আরো বলেন, 'আগামীতে এই আসন থেকে যেই নৌকার মনোনয়ন পাবে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন। শেখ হাসিনা ভালো থাকলে আমরা ভালো থাকব, আমাদের এলাকার উন্নয়ন হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে।'

আরও পড়ুন : যুবলীগ কর্মী খুনের মামলায় গ্রেফতার ২

ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপলক্ষে শুক্রবার (৭ এপ্রিল) জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজার এবং বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে মো. লিয়াকত শিকদার এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আরও পড়ুন : সাংস্কৃতিক কর্মীর উপরে হামলার প্রতিবাদে মানববন্ধন

শুক্রবার বেলা সাড়ে ৩টায় বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আ'লীগের আয়োজনে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মো. লিয়াকত শিকদার।

এ সময় তিন শতাধিক দরিদ্র লোকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, রূপাপাত ইউনিয়ন আ'লীগের সভাপতি কোবাদ হোসেন, আলফাডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহিদুল হক, ছাত্রলীগ নেতা মোল্যা আশিক প্রমুখ।

আরও পড়ুন : ট্রলির চাপায় শ্রমিকের মৃত্যু

এর আগে সকালে আলফাডাঙ্গার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা বাজারে দুই শতাধিক দরিদ্র লোকের মধ্যে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন মো. লিয়াকত শিকদার।

খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল হক পান্নু, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সহ সম্পাদক শেলহ তাওহিদুর রহমান মুক্ত, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট বিপ্লব কুমার রায়, ইউনিয়ন আ'লীগের সভাপতি আকবর মিয়া, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি হাসমত হোসেন তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজান, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

মুন্সীগঞ্জে ডাকাতির তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা