ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির ৮০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

নিজস্ব প্রতিবেদক : পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনায় বিএনপির ৮০০ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

শনিবার (১ এপ্রিল) রাতে খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস এ মামলা দায়ের করেন।

পুলিশের এ মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালসহ জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, নগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক হোসেন ইস্তিসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৮০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে অগ্নিসংযোগ

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল জানান, শনিবার দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। নেতাকর্মীরা মিছিল সহকারে সেখানে যাওয়ার সময় পুলিশ তাদের উপর হামলা ও লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে এবং তাদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হন।

তবে খুলনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের অনুমতি ছাড়াই অবস্থান কর্মসূচির আয়োজন করে। এ কর্মসূচি পালনে বাধা দেওয়ায় তারা পুলিশের উপর হামলা চালায়।

আরও পড়ুন : সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার দাস জানান, এ মামলায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেলেখুলনার কেডিঘোষ রোডের বিএনপি অফিসের সামনে বিদ্যুৎ, গ্যাসসহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের সাথে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় বিএনপির ১২ নেতাকর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এ উপলক...

‘আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো কোথায়?’

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দী...

২৪ ঘন্টায় হাম উপসর্গে ৮, ডেঙ্গুতে ২ জনের মৃত্যু 

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক দুই রোগে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের...

স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা এবং...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা