ছবি : সংগৃহিত
রাজনীতি

ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : খাগড়াছড়িতে বিএনপির অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,ও দুর্নীতির প্রতিবাদে পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

আরও পড়ুন : জনগণ আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে

শনিবার (১ এপ্রিল) বিকালে দলীয় কার্যালয়ের সামনে খাগড়াছড়ি জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

প্রধান অতিথি বলেন,সরকার ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করছে। মানুষ এই অবৈধ সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে। নিশি রাতের ভোটে সরকারের হাতে কেউ নিরাপদ নয়।

আরও পড়ুন : জামালপুরে বিএনপির ২১ নেতাকর্মী গ্রেফতার

তিনি আরো বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আওয়ামী লীগ ও সরকারের মনে ভয় সঞ্চার হচ্ছে। তা নিত্যপণ্যের উর্ধ্বগতির মতো অসংগতি নিয়ে যেই কথা বলছে সরকার তাকেই প্রতিপক্ষ ভেবে হামলা ও মামলা দিচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াদুদ ভূইয়া।

আরও পড়ুন : যুবদলের ৩ নেতা বহিষ্কার

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিশেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা