রাজনীতি

সরকারকে হটাতে হবে

সান নিউজ ডেস্ক: জনগণের স্বপ্ন ভঙ্গকারীদের সরে যেতে হবে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হটাতে হবে।

আরও পড়ুন: মাঠে কাজ করা গৌরবের বিষয়

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর বিভাগের সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আন্দোলন শুরু হয়ে গেছে, আন্দোলনকে তৃণমূলে আরও ছড়িয়ে দিয়ে সরকারের পতন ঘটাতে হবে।

আরও পড়ুন: বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বাংলাদেশের অস্তিত্বের সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, গত ১৪ বছর ধরে আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। প্রতিনিয়ত গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করছে। তারা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। যে কারণে জনগণ নির্বাচন ব্যবস্থা থেকে বিমুখ হয়ে যাচ্ছে।

ফখরুল ইসলাম বলেন, ভিন্নমত দমনে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করছে সরকার। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে চার বছর কারাগারে, পরে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাদের ৩৫ লাখের বেশি নেতাকর্মীর নামে মামলা করেছে সরকার। স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করেছে আওয়ামী লীগ।

আরও পড়ুন: ট্রাক্টরের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সরকারের দুর্নীতির কারণে তেল, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম বেড়েই চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি দেওয়া হয়েছে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দিতে হবে। জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।

সান নিউজ/জেএইচ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা