রাজনীতি

রাঙ্গার কুশপুতুল দাহ

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার কুশপুতুল দাহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের অনুসারীরা।

আরও পড়ুন: ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

বুধবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এর আগে গত ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টি (রওশনপন্থি) আয়োজিত উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রসঙ্গে বলেছিলেন, আসন্ন অধিবেশনে সংসদে জিএম কাদেরের উপনেতার আসনটি সরে যাবে। তার চেয়ার কেউ রক্ষা করতে পারবে না। একইসঙ্গে আগামী ২৬ নভেম্বর জাতীয় কাউন্সিলের মাধ্যমে জিএম কাদেরকে দল থেকে বিদায় দেওয়া হবে এবং জাতীয় পার্টির বনানী ও কাকরাইল অফিস থেকে তাকে জুতাপেটা করে তাড়িয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞার পরিণতি ভোগ করছি আমরা

ওই বক্তব্যের প্রতিবাদে সমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু বলেন, ‘আমাদের নেতা জিএম কাদেরকে উদ্দেশ করে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গা যে বক্তব্য দিয়েছেন তা আপত্তিকর ও ঔদ্ধত্যপূর্ণ। অবিলম্বে রাঙ্গাকে তার বক্তব্য প্রত্যাহার করাসহ জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিতে আছি এবং তার নেতৃত্বেই জাতীয় পার্টিতে রাজনীতি করে যেতে চাই।’

তিনি আরও বলেন, ‘রাঙ্গাকে আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বানিয়েছেন। এজন্যই তার কথাবার্তায় লাগাম নেই। তাই যেখানে রাঙ্গা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার রাজনীতি শেষ করে দিতে হবে। জাতীয় পার্টি শক্তিশালী অবস্থানে আছে বলেই রাঙ্গার নেতৃত্বে জিএম কাদেরের জাতীয় পার্টিকে অপবাদ দেওয়া হচ্ছে। জাতীয় পার্টি আছে এবং থাকবে, আপনারা বিলীন হয়ে যাবেন।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা