রাজনীতি

দেশের মানুষ পরিত্রাণ চায়

সান নিউজ ডেস্ক: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিএনপি যে অত্যাচার করেছে জাতীয় পার্টির ওপর, এখন তারা ফিরে পাচ্ছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে পরিত্রাণ চায়।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূতের নিয়োগ বাতিল

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিশিষ্ট নাগরিকদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় মুন্সীগঞ্জ জেলার বিশিষ্টজনদের মধ্যে জাতীয় পার্টিতে যোগদান করেন ফারুক আহমেদ, মো. মোশাররফ হোসেন, মো. শাহাদৎ হোসেন, মো. জাকির হোসেন, এমদাদুল হক পলাশ, রফিকউল্ল্যাহ সেলিম, আবুল হোসেন দেওয়ান, ইঞ্জিনিয়া মুজিবুর রহমান, শফিক প্রধান, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘বেগম রওশন এরশাদকে কিছু মানুষ ভুল বুঝিয়ে ঝামেলা পাকাতে চায়। জাতীয় পার্টি জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। পার্টি থেকে দু-একজন চলে গেলে জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না। জাতীয় পার্টি আরও বিকশিত হচ্ছে, দেশের রাজনীতিতে জাতীয় পার্টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি।’

উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, হারুন অর রশীদ, মমতাজ উদিদন, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, শাহজাহান মানসুর, আনোয়ার হোসেন তোতা, মাখন সরকার, দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম সরকার, বাহাদুর ইসলাম ইমতিয়াজ, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, মো. জয়নাল আবেদীন, গোলাম কাদির, জিয়াউর রহমান বিপুল, মেহেদী হাসান শিপন, জহিরুল ইসলাম মিন্টু, মুন্সীগঞ্জ জেলা সদস্য সচিব জানে আলম, মুন্সীগঞ্জ নেতা শফিকুল ইসলাম শফিক।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা