মালেক উকিলের আদর্শ অনুকরণীয়  
রাজনীতি

মালেক উকিলের আদর্শ অনুকরণীয়  

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় ম্যানেজিং বোর্ড সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন বলেছেন, নতুন প্রজন্মের কাছে নির্লোভ রাজনৈতিক ব্যক্তি হিসেবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুন : ইসলামী ব্যাংকের ফিল্ড অফিসারদের ওরিয়েন্টেশন সম্পন্ন

আবদুল মালেক উকিল মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন।

সোমবার (১৭ অক্টোবর) সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে মরহুমের করব জিয়ারত শেষে আবদুল মালেক উকিলের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

শিহাব উদ্দিন শাহিন বলেন, রাজনীতির আদর্শ এবং দেশ প্রেম বলতে যা বোঝায় তার উদাহরণ হলো আবদুল মালেক উকিল। কারণ তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা-স্বাধিকার আন্দোলনসহ স্বৈরাচার বিরোধী সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ

এই আন্দোলন করতে গিয়ে আবদুল মালেক উকিল কখনোই স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আপোষ করেননি। ফলশ্রুতিতে তাকে অনেক জেল-জুলুম ও কারানির্যাতন ভোগ করতে হয়েছে।

শাহীন বলেন, আবদুল মালেক উকিল স্বৈরশাসকদের রক্তচক্ষু, ভয়-ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের ক্ষুদ্রতম সময়ে জনগণ ও এলাকার উন্নয়নে অনেক প্রতিষ্ঠান স্থাপন এবং শত শত বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। তাঁর অনন্য সাধারণ এসব অবদানের কারণে মৃত্যুর ৩৫ বছর পর তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল নেমেছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মরহুম আবদুল মালেক উকিলের বড় ছেলে গোলাম মহি লাতু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজ্জামেল হক মিলন, নোয়াখালী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কাজী মোহাম্মদ রফিক উল্যাহ, নোবিপ্রবি'র আবদুল মালেক উকিল হলের প্রভোষ্ট মেহেদী হাসান রুবেল, বীর মুক্তিযোদ্ধা জিএস কাশেম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুস জাহের, বাঁধেরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামুল হক, সোনাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোক্তার হোসেন প্রমূখ।

আরও পড়ুন : মাদক কারবারিসহ ২ অটোরিক্সা আটক

এদিকে, আবদুল মালেক উকিলের মৃত্যু বাষির্কী উপলক্ষে জেলা মডেল মসজিদ, বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, মাইজদী গালর্স একাডেমি হাই স্কুল, জেলা আওয়ামী লীগ এবং মোহামেডান স্পোটিং ক্লাবে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আবদুল মালেক উকিলের মৃত্যু বাষির্কীতে জেলায় দিন ব্যাপি কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল দেখা গেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা