রাজনীতি

আমরা তো সেই ভয়ে আছি

সান নিউজ ডেস্ক: বিএনপির নেতাদের উদ্দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মাথা খারাপ করে আবার জাতীয় পতাকায় লাঠিসোঁটা নিয়ে নামবেন, আমরা তো সেই ভয়ে আছি। আমরা তো ভয় করি সেইটা যে আপনারা আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান যুক্ত করেন। সেটা নিয়ে আপনাদের ভাবনা আছে, এটা তো দেশের নিরাপত্তা জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপার আছে।’

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কয়েক বছরের মধ্যে চট্টগ্রাম ও ময়মনসিংহে বিএনপির সমাবেশে লোকসমাগম ফ্লপ হয়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ঢাকায় ১০ লাখ জমায়েত করলে আওয়ামী লীগ ৩০ লাখ জমায়েত করবে। বিএনপির আন্দোলনে লোক দেখে আমরা ভয় পাই না। তারা যত লোকের টার্গেট দেয়, তত লোক কি হয়? অনেকে বলেছে, ৩০ হাজার, ৩৫ হাজার কিংবা ৫০ হাজার লোক হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছি। আমি বলেছি, চট্টগ্রামে লাখের কাছে লোক হয়েছে। সত্যকে আড়াল করে তো লাভ নেই। সত্যকে আড়াল করব কেন? এটা আওয়ামী লীগের বহু লোক স্বীকার করতে চায় না। কেউ বলে, ২৫ হাজার, ৩০ হাজার।’

আরও পড়ুন: তথ্য সচিবকে অবসরে পাঠাল সরকার

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যেভাবে লোকসমাগম করছে, গত কয়েক বছরে করেছে, সেই হিসাবে এইটা ফ্লপ হয়ে গেছে, এটা আমার মনে হয় সঠিক নয়। আমরা শুধু তাঁদের বলি, শান্তি পূর্ণ করেন। ঢাকায় আপনি ১০ লাখ বসান, আপনারা ১০ লাখ বসালে আমরা ৩০ লাখ বসিয়ে দেব। এই যানজটের কথা বললেন, এই যে তাঁরা রাস্তা বন্ধ করে সমাবেশ করেন, তাঁদের তো একবারও বললেন না যে আপনারা রাস্তা বন্ধ করে সমাবেশ করছেন কেন।’

বিএনপির আন্দোলনের গতি দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আসলে ১২-১৩ বছর ধরে তাদের দলের নেত্রী, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় মুক্ত আছেন, কিন্তু এই মুক্ত অবস্থাটা বিএনপি ক্রিয়েট করতে পারেনি। তারা চোখে পড়ার মতো একটা দৃশ্যমান আন্দোলন, একটা বিক্ষোভ খালেদা জিয়ার জন্য করতে পারেনি। তাদের মুখে এটা শোভা পায় না।’

আরও পড়ুন: চাঁদাবাজি করছে বিএনপি

দেশের সংকটে কষ্টে থাকা মানুষেরা বিএনপির সমাবেশে যোগ দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের দলের নেতা-কর্মী তাদের মাথায় ঢুকিয়েছে ক্ষমতায় এসেই যাচ্ছে, ক্ষমতায় এসেই যাচ্ছে। কিছু লোক যে অভাব-কষ্টে আছে, সে ধরনের কিছু লোকও তাদের সভা-সমাবেশে আসছে। মানুষ কিন্তু যেভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, যেটা ’৬৯-এ হয়েছে। সেটা বিএনপি করতে পারেনি।’

বিএনপি নেতারা মাথা খারাপ করে পেট্রলবোমা ছুড়বে, এমন ভয়ে আছেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সরকারের মাথা ঠিক আছে। আমরা বিএনপিকে বলব, আপনারা মাথাটা খারাপ করিয়েন না। মাথা খারাপ করে আবার পেট্রলবোমা নিয়ে নামবেন, আমরা এই ভয়ে আছি।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

রাজধানীর ট্রাফিকে এআই, জরিমানার চাপ বাড়ছে

রাজধানী ঢাকায় আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার হয়েছে।...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

তেলের দাম কমাতে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে জ্বালানির ঊর্ধ্বমুখী মূল্য নিয়ে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন...

ভেনেজুয়েলায় মৃত্যুমিছিল, নিহত ১,৭১৯

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিধ্বস্ত ভেনেজুয়েলায় এখনও থামেনি উদ্ধা...

জার্মানিকে হারিয়ে ছুটির আনন্দে প্যারাগুয়ে

বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে অন্যতম বড় অঘটনের জন্ম দিল প্যারাগুয়ে। চারবারের ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা