রাজনীতি

ফজলে রাব্বীর মৃত্যুতে শোকাহত গাইবান্ধাবাসী

এস.এম শাহাদৎ হোসাইন, গাইবান্ধা: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং সাবেক আইন মন্ত্রী এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে শোকাহত গাইবান্ধাবাসী।

আরও পড়ুন: বাস-ট্রাক সংঘ‌র্ষে দুই চালক নিহত

গত ২২ জুলাই শুক্রবার দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকাল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ক্যানসারে আক্রান্ত হয়ে ৯ মাস ধরে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। প্রিয় নেতা ও বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলে রাব্বী মিয়ার মৃত্যু সংবাদে শনিবার সকাল থেকে সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের (মিয়া বাড়ি) বাড়িতে ছুটে আসতে থাকেন বিভিন্ন এলাকার মানুষ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে প্রাণহানি

১৯৪৬ সালের ১৫ এপ্রিল গটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া। গ্রামের বাড়িতে ভাইয়েরা বসবাস করলেও দুই মেয়ে-স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতেন তিনি। ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। ফজলে রাব্বীর মৃত্যুতে গাইবান্ধাবাসী হারিয়ে রাজনৈতিক অভিভাবক।

ছোট ভাই ফরহাদ রাব্বী বলেন, ২৪ জুলাই রবিবার রাত ১১টায় তার মরদেহ আমেরিকা থেকে পাঠানো হবে। সোমবার সকাল পৌনে ৯টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এরপর ঢাকায় সংসদ ভবনের প্লাজায় জানাজা করে নিজ বাড়িতে মরদেহ আনা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা