রাজনীতি

আ’লীগের সম্মেলনকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষ

শওকত জামান, জামালপুর: জামালপুরের শরিফপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজারে শুক্রবার রাত ১০ টায় এ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: জিম্বাবুয়ে সিরিজে অধিনায়ক সোহান

সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত ও ৭/৮টি দোকান ভাঙচুর হয়েছে। গুরুতর আহত মাহমুদুল হাসান মাসুম, মারুফ হাসান মুন্না, আরিফ বাচ্চু, লিখন মিয়া ও সাব্বির হোসেনসহ আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সন্মেলন স্থগিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার ফজলে রাব্বী আর নেই

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, আজ ২৩ জুলাই শনিবার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সন্মেলন হওয়ার কথা ছিল। সন্মেলনকে ঘিরে সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম আলম ও মাহমুদুল হাসান সরকার মাসুমের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাত ১০ টায় কর্মী সমর্থক নিয়ে সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম আলম গুদাশিমলা বাজারে সভা করতে যায়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুল হাসান সরকার মাসুম তার নিজ এলাকায় প্রতিদ্বন্দী প্রার্থী সভা করতে গেলে কর্মী সমর্থক নিয়ে বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় কয়েক রাউন্ড গুলিবর্ষণ হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত ও ৭/৮ টি দোকান ভাংচুর হয়। খবর পেয়ে সদর থানার ওসি শাহনেওয়াজের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার ঘটনায় একে অপরকে দায়ী করেছে দুই সাধারণ সম্পাদক প্রার্থী।

আরও পড়ুন: সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি

সাধারণ সম্পাদক প্রার্থী রফিকুল ইসলাম আলম বলেন, কর্মী সমর্থকদের সাথে নিয়ে গোদাশিমলা বাজারে সন্মেলন উপলক্ষে সভা করছিলাম। আমার প্রতিদ্বন্দী প্রার্থী মাসুম দলবল নিয়ে সভাস্থলে হামলা চালিয়ে আমার কর্মীদের মারধর ও গুলিবর্ষণ করে।

এদিকে হামলার ঘটনা অস্বীকার করে মাহমুদুল হাসান সরকার মাসুম বলেন, আলম দলবল নিয়ে আমাদের উপর সশস্ত্র হামলা চালায়। হামলায় বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে ও আমিসহ আমার কর্মী সমর্থকরা আহত হয়েছে।

আরও পড়ুন: মিয়ানমারের আপত্তি খারিজ

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন বলেন, প্রতিদ্বন্দী দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটায় শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সন্মেলন অনিদিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে কিনা নিশ্চিত নয়।

আরও পড়ুন: আইভীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

এ ঘটনায় আওয়ামী লীগের আলম গ্রুপ ও মাসুম গ্রুপের নেতাকর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা