রাজনীতি

ত্রিশালে আ’লীগ সভাপতি শামছুদ্দিন, ইকবাল সম্পাদক

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম মোঃ শামছুদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন।

আরও পড়ুন: বিশ্বে জুড়ে বেড়েছে শনাক্ত রোগী

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকালে দীর্ঘ ১৯ বছর পর ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে সভাপতি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম মোঃ শামছুদ্দিনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ইকবাল হোসেনকে।

কমিটি গঠনে চমক ও নতুনত্ব প্রত্যাশা করেছিলেন নেতাকর্মীরা। কিন্তু এমন চমকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যেন প্রত্যাশার চেয়ে প্রাপ্তিই বেশি। এবারের সম্মেলনে বিতর্কিতরা স্থান পায়নি। দলীয় নির্দেশ উপেক্ষা করে যারা বিভিন্ন সময় অবস্থান নিয়েছে তাদের এবারের কমিটিতে রাখা হয়নি।

আরও পড়ুন: এমপি আদেলকে অবাঞ্ছিত ঘোষণা

এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কখনো সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন নির্বাচনে অংশগ্রহণ করেনি বা কারও পক্ষে অবস্থান নেয়নি। এর আগে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সস্পাদক বাবু অসিম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী এমপি প্রমুখ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা