জামায়াত
রাজনীতি

ছাত্রলীগ নেতার জানাজায় মানুষের ঢল

এম. এ আজিজ রাসেল: সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত ছাত্রলীগ নেতা ইমনের প্রথম নামাজে জানাজা টেকপাড়া জামে মসজিদ ও দ্বিতীয় নামাজে জানাজা খরুলিয়া দরগাহ পাড়া বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ৯টা ও ১১টায় দুই দফায় অনুষ্ঠিত জানাজায় বৃষ্টি উপেক্ষা করে শোকাহত মানুষের ঢল নামে। জানাজা শেষে তাকে খরুলিয়া মধ্যম মুক্তারকুল কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন: নগ্ন ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়

জানাজাপূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসেন, ঝিলংজা ৬নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নাছির উদ্দিন, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবুল কাশেম, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী ও নিহতের চাচা মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, সাবেক পৌর কাউন্সিলর সিরাজুল হক, টেকপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম, নিহত ইমনের নানা টেকপাড়া সমাজ কমিটির সাবেক সভাপতি গোলাম মওলা বাবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমানুল আজিম, নিহতের পিতা ব্যবসায়ী মোহাম্মদ হাছান, টেকপাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম কেলু, টেকপাড়া সোসাইটির সভাপতি এম. জাহেদ উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফয়সাল আবদুল্লাহ, ব্যবসায়ী আবদুল্লাহ আল মামুন রিয়াদ, ব্যবসায়ী কায়সার মওলা ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফুল করিম।

আরও পড়ুন: পুরুষ করলে সাহসী, নারী হলে হুমকি

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে পেশকার পাড়ার বাঁকখালী নদীর সিকো বরফ কল পয়েন্টে ইমন হাসান মওলা তার পিতার মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে পেশকার পাড়া এলাকার বহু মামলার আসামি আবদুল্লাহ খান, ছৈয়দ আকবর, রমজান আলী, ইমন, মিন্টু, তৌহিদ, জুয়েল, মুন্না, সানি ও ফরহাদসহ ১০-১২ জন সন্ত্রাসী।

এ সময় ইমনকে শরীরে বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। ছিনিয়ে নেওয়া হয় তার ব্যবহৃত মোটরসাইকেলটি। পরে গুরুতর আহত অবস্থায় ইমন মাটিতে ঢলে পড়লে মৃত্যু হয়েছে ভেবে সন্ত্রাসীরা পালিয়ে গেলে পথচারীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনের শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ইমন হত্যার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে জেলা ছাত্রলীগ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা