১৭ জুন স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন
রাজনীতি
মহানবী (সা:) কে নিয়ে কটূক্তি

১৭ জুন স্মারকলিপি দেবে ইসলামী আন্দোলন

সান নিউজ ডেস্ক : ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে চলতি সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন : পাচারকৃত অর্থ ফেরাতে সুবিধা দেওয়া অনৈতিক

এছাড়া কটূক্তির প্রতিবাদে আসছে ১৭ জুন ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১০ জুন) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে বায়তুল মোকাররম মসজিদের গেটে আয়োজিত সমাবেশে নেতারা বক্তব্য রাখেন।

আয়োজিত বিক্ষোভ মিছিলে মাওলানা ইশহাকের নেতৃত্বে খেলাফত মজলিশ, ইসলাম ঐক্যজোট, জমিয়তে উলামায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি সমমনা দল নিজস্ব ব্যানারে অংশ নিয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

সমাবেশে নেতারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য চলতি সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনতে হবে। এসময় ভারতীয় দূতাবাস ঘেরাও করারও হুমকি দেন ইসলামী আন্দোলনের নেতারা।

আরও পড়ুন : উদ্বোধনের পরেই ভেঙে পড়ল সেতু!

বিকেলে ৩টা ১৫ মিনিটের দিকে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে একটি মিছিল রাজধানীর নাইটঙ্গেল মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো নিন্দা বা প্রতিবাদ জানায়নি। এজন্য আমরা আগামী ১৭ জুন প্রতিবাদসরুপ ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।

আরও পড়ুন : ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন তরুণী

সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসি মো. আ. আহাদ বলেন, আজকের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের অনুমতি নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

তবে এ ধরনের বিক্ষোভ মিছিলের নামে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কেউ যেন বিশৃংখলা করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা