রাজনীতি

মহিলা দল নেত্রীর বিরুদ্ধে আইসিটি মামলা

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বগুড়ায় জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: আরও এক মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার

সোমবার (৩০ মে) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির ১ নং সহসভাপতি ও নারুয়ামালা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর।

এ বিষয়ে আবদুল গফুর সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারণে মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনির বিরুদ্ধে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছি।

আরও পড়ুন: বার কাউন্সিলে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

প্রসঙ্গত, শনিবার (২৮ মে) রাতে একই অভিযোগে রনির বিরুদ্ধে গাবতলী মডেল থানায় অভিযোগ দাখিল করেছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক সুলতান মাহমুদ খান রনি। তখন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম অভিযোগটি পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলামকে তদন্ত করার নির্দেশ দেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা