অধিকার ফিরে পেতে সোচ্চার হোন - বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

অধিকার ফিরে পেতে সোচ্চার হোন

সান নিউজ ডেস্ক : শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ায় রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইউএনবি এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশ করেছে।

আরও পড়ুন : মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর

তিনি বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা শ্রমিক শ্রেণিসহ সকল মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এখন আপনারা চাইলে সমাবেশ করতে পারবেন না, ইউনিয়ন গঠন করতে পারবেন না। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।’

রোববার (১ মে) শ্রমিক দিবস উপলক্ষ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি দেশের বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে কর্মীদের প্রতি সংগঠনকে শক্তিশালী করে সব শ্রমজীবী মানুষকে সংগঠিত করার আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, শ্রমিকরা সব সময় দেশে পরিবর্তন এনেছে। অতীতে আমাদের সকল গৌরবময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন শ্রমিকরা। সুতরাং হারানো অধিকার পুনরুদ্ধার করতে এবং ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করতে রাজপথে আওয়াজ তুলতে হবে।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

তিনি বলেন, চাল-তেলসহ সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া দামের কারণে শ্রমিকরা প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। কিন্তু সরকার এটা নিয়ে কম চিন্তিত। তারা শ্রমিকদের ন্যায্য মূল্যে চাল, ডাল ও তেল দিতে পারে না।

বিএনপি মহাসচিব আরো বলেন, শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা নিতে পারছেন না এমনকি তাদের সন্তানরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের শ্রমজীবী মানুষ সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

সরকার বড় বড় প্রকল্প ও মেগা উন্নয়নের কথা বললেও শ্রমিকদের জন্য কিছুই করেনি জানিয়ে তিনি বলেন, শ্রমিক শ্রেণির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধে গ...

শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথ হত্যায় গ্রেপ্তার ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

সহকারী প্রক্টর পদ ছাড়লেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যা...

সীমান্তে বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু অধিকারী

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ব...

তিন তারকা পেসার ছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

সবাই আওয়ামী লীগ করে, এখন কেউই করে না

ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথ...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা