আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না
রাজনীতি

আন্দোলনের হুমকি দিয়ে লাভ হবে না

সান নিউজ ডেস্ক : দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, এই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। আর আন্দোলনের নামে কোনো নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।

আরও পড়ুন : শ্রমিকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

শনিবার (৩০ এপ্রিল) কুষ্টিয়া ডিসিকোর্টে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সহযোগীতায় জেলা প্রশাসনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোনো সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোনো অংশ নয়। এটা আনতে হয়েছিলো শুধুমাত্র বিএনপির মত অগণতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনিহা প্রকাশের কারণে।

আরও পড়ুন : ডনবাসকে ধ্বংস করতে চায় রাশিয়া

তিনি বলেন, তত্ত্বাবধায় সরকারের রূপরেখায় উল্লেখ ছিলো পরপর তিনবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। তবে পরাজিত দলগুলো এই নির্বাচনগুলো অভিযুক্ত করেছে।

তাই চুক্তি অনুযায়ী, তত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

ঈদ সামগ্রী বিতরণের সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। দুই শতাধিক নিম্ন আয়ের মানুষকে ঈদ সামগ্রী দেয়া হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

দৌলতদিয়ায় এসআরবি’র অভিযানে ৬ লাখ টাকার হেরোইনসহ আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ তুহিন মোল্লা...

রাজাপুরে যুবদল নেতা এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তা করলেন

ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউনিয়নের ৯টি শিক্ষাপ্রত...

সাভার-আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা, ২১ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণস...

শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলম

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শ্রমিক অধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা