অধ্যাপক এম এ মান্নান (ছবি: সংগৃহীত)
রাজনীতি

বিএনপি নেতা মান্নান লাইফ সাপোর্টে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান লাইফ সাপোর্টে রয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) রাতে তাকে ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতেই লাইফ সাপোর্ট নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৭২ বছর বয়সী বিএনপির এ নেতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। বিভিন্ন মামলায় তিন বছর জেলে থাকার সময় তিনি অসুস্থ হন। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্ত হন তিনি। তখন থেকেই অসুস্থ বিএনপির এই সিনিয়র নেতা।

আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা