সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( ফাইল ছবি )
জাতীয়

অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: সড়কে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। মাঠে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও আছেন। অতিরিক্ত ভাড়া না নিতে বাসমালিক ও শ্রমিকদের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যেসব পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরও পড়ুন: আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫০

শনিবার (৩০ এপ্রিল) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

বাসমালিকরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার তিনি বলেন, অভিযোগ যেহেতু আসছে, তাহলে অবশ্যই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। যারাই অতিরিক্ত ভাড়া নেবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। গাজীপুর-এলেঙ্গা মহাসড়কের পরিস্থিতিও ভালো। নির্বিঘ্নে চলছে পরিবহন। ফলে ঘরমুখো মানুষের ঈদযাত্রাও স্বস্তিদায়ক।

আরও পড়ুন: মুহিতের জানাজা-দাফন নিয়ে জরুরি বৈঠকে সিলেট আ. লীগ

মহাখালী বাস টার্মিনালে রাস্তার ওপরে যত্রতত্র বাস রাখায় প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন থেকে বাস মালিকরা রাস্তার ওপরে যেন গাড়ি না রাখে সেজন্য তাদের সর্তক করা হয়েছে। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা