রাজনীতি
পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে

চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শোভাযাত্রা

মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম: চট্টগ্রামে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে পাঁচলাইশ থানা ছাত্রলীগ ও যুবলীগের উদ্যোগে বিজয় দিবসের র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকাল ৪ ঘটিকায় মুরাদপুর উকিল বাড়ি সংলগ্ন হতে মুরাদপুর শুলকবহর দিয়ে ২নং গেইট হয়ে মুরাদপুর গিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের শোভাযাত্রা ও র‍্যালি শেষ হয়।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

এ সময় চট্টগ্রাম মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ ফিরোজ বলেন, ২৬ মার্চ দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে সরকার। দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

তিনি আরও বলেন, ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে। গ্রেফতারের পূর্বে অর্থাৎ ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। পরে, বঙ্গবন্ধুর পক্ষ থেকে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেয়। পরিশেষে, নিরস্ত্র বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে জাতিকে পাকিস্তানীর হানদারের হাত থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দেন।

আরও পড়ুন: ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসমাইল, রাকিব হোসাইন, মোহাম্মদ খোকা, শাহেদুল ইসলাম বাপ্পী প্রমুখ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা