রাজনীতি

গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসের র‌্যালির প্রস্তুতিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির (৩০) ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

আরও পড়ুন: ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত জনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, হামলাকারীরা রামদা দিয়ে কুপিয়ে, লোহার রড ও হাতুড়ি দিয়ে পিঠিয়ে জনিকে মারাত্বক জখম এবং তার ডান পায়ের হাঁটুর প্যাটেল তিন টুকরো করে দিয়েছে।

আহত জনি পৌরসভার পশ্চিম ভালুকা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে শিক্ষকতা পেশায় জড়িত হন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন।

আরও পড়ুন: চলচ্চিত্রে দিতে এসেছি

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ঘটনারদিন সকাল ১০টার দিকে জনির নেতৃত্বে তার সমর্থকরা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মহান স্বাধীনতা দিবসের র‌্যালির উদ্দেশ্যে স্থানীয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন। এসময় শহরে র‌্যালি বের হওয়ার প্রাক্কালে রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিবেশী মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা জনির ওপর অতর্কিতে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিঠিয়ে তাকে মারাত্মক আহত করে। এ হামলায় জনির সমর্থক পশ্চিম ভালুকা এলাকার আকিক (২০) ও স্বেচ্ছাসেবকলীগ নেতা দিদারুল ইসলামসহ দশজন আহত হন।

জনির পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করে আসছিল জনি। ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে ইতিমধ্যে স্থানীয় লোকজনের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতার পাশাপাশি জনির পক্ষে জনমত সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: সৌদি তেলের ডিপোতে রকেট হামলা

এদিকে প্রতিপক্ষের লোকজন জনির জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে নির্বাচনের প্রার্থীতা থেকে সরে দাঁড়ানো জন্য মৃত্যুর হুমকী দিয়ে আসছিল। অবশেষে পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি জনি পরিবারের লোকজনের।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ হামলার ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশী জোর অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে পৌঁছেছেন...

ম্যাকাই টেস্টে ইনিংস ও ৫১ রানে হারল বাংলাদেশ

ডারউইনে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে এসে মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ। গ্রেট ব...

মেসির গোলেও হার এড়াতে পারল না ইন্টার মিয়ামি

লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মে...

জিয়াউর রহমান শিখিয়েছিলেন, সমালোচনা হলেই থেমে যেতে হয় না: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর থেকে নানা আলোচনা-সমালোচনা হলেও কাজ থেকে পিছিয়ে না যাওয়ার দৃ...

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় আজকের দুপুরের মধ্যে হালকা অথবা বজ্রসহ বৃষ্টি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা