সৌদি তেলের ডিপোতে রকেট হামলা
আন্তর্জাতিক

সৌদি তেলের ডিপোতে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় একটি তেলের ডিপো এবং রিয়াদের বিভিন্ন স্থানে রকেট ও ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রকেট হামলায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর ডিপোতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : আজ মহান স্বাধীনতা দিবস

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করেছে।

২৫ মার্চ (শুক্রবার) স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।

আরও পড়ুন : সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে দেশ

এই জেদ্দা শহরেই ২৭ মার্চ রবিবার থেকে ফর্মুলা ওয়ান রেস শুরুর কথা রয়েছে। ওই আয়োজন শুরুর দুই দিন আগে ভয়াবহ এই হামলার শিকার হলো শহরটি।

টুইটারে দেওয়া পোস্টে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এছাড়া রিয়াদের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন : লক্ষ্য অর্জনে সুশাসন নিশ্চিত করতে হবে

জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগেও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। তবে নাজরানকে লক্ষ্য করে ড্রোন থেকে নিক্ষেপ করা দুইটি বিস্ফোরক ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রিয়াদ। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এটি ধ্বংসের দাবি করা হয়েছে।

সৌদি তেল স্থাপনায় হুথিদের হামলা এটিই প্রথম নয়। এর আগেও ইয়েমেনের এই বিদ্রোহীদের হামলায় দেশটির তেল শিল্পকে নাজুক অবস্থায় পড়তে হয়েছিল।

আরও পড়ুন : র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবারের হামলার নিন্দা জানিয়েছে। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, পবিত্র রমজান মাসের আগে ইয়েমেনবাসীর জন্য প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ত্রাণ সংগ্রহের দিকে মনোযোগী হওয়া উচিত। অথচ সেই সময়টিতে হুথিরা তাদের ধ্বংসাত্মক আচরণ এবং বেসামরিক অবকাঠামোর ওপর বেপরোয়া সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। সূত্র: আল জাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা