আন্তর্জাতিক

ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে ন্যাটো

সান নিউজ ডেস্ক: ইউক্রেন সীমান্তে আরও ৪০ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে পশ্চিমা সামরিক জোটের নেতাদের শীর্ষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৈঠকের পর জোটের মহাসচিব ইয়েন স্টলটেনবার্গ জানিয়েছেন, পূর্ব ইউরোপে আরও ৪০ হাজার ন্যাটো সৈন্য পাঠানো হচ্ছে। ইউক্রেনের প্রতিবেশী দেশ বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া ও স্লোভাকিয়ায় এসব সেনা মোতায়েন করা হবে।

এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিয়ে ন্যাটো মহাসচিব বলেছেন, তারা দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত।

ন্যাটোর বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট মোকাবিলায় অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টলটেনবার্গের কথায়, ইউক্রেনে রুশ আগ্রাসনে ইউরোপে নিরাপত্তার মানচিত্র আমূল বদলে গেছে।

পশ্চিমা নেতাদের এই বৈঠকে ভিডিও লিংকের মাধ্যমে যোগ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ন্যাটোর কাছে ‘অবাধ সামরিক সহযোগিতা’ চান। এদিন ফের ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি না জানালেও পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান ও ট্যাংক চেয়েছেন জেলেনস্কি।

ন্যাটো ইউক্রেনকে এ ধরনের ভারী সমরাস্ত্র দেবে কি না- এ প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে যান জোটের মহাসচিব। তিনি বলেন, প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখবে ন্যাটো।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আপনারা (রাশিয়ার বিরুদ্ধে) নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ। এগুলো শক্তিশালী পদক্ষেপ। কিন্তু একটু দেরি হয়ে গেছে...(আরও কিছু করার) সুযোগ ছিল।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু  

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা পূরণ হলো না: নাহিদ 

প্রত্যাশা ছিল গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হব...

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গ...

সাংবাদিকদের সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের মতবিনিময়

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য চা-চক্র ও মতবিনিময় সভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা