রাজনীতি

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

নিজস্ব প্রতিবেদক

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকার সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চুক্তি একই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

তিনি বলেন, যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে। সেই মেরুদণ্ড থাকা উচিত।

সম্প্রতি ‘মানচিত্র’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ১৭৫৭ সালের ২৩ জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে ফলাফল বাঙালির জীবনে এনেছিল, বাংলার জীবনে এনেছিল, ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই ফলাফল আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। যদি দেশ স্বাধীন রাখতে হয়, এটাকে বাতিল করতে হবে। সেই মেরুদণ্ড থাকা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করেছে, যে কঠিনভাবে অন্যায় কাজগুলো করেছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, একই ফলাফল আসবে, ফলাফলে কোনো বেশকম হবে না, এক ফলাফল আসবে।

বিএনপির এ নেতা বলেন, আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, এটা বলতে পারেন। সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে এবং রাজনীতিবিদ হিসেবে এই কথাটা বলে গেলাম, পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদের পেছনে টেনে নিয়ে যাবে। আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হলো একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা