রাজনীতি

হরতাল ডেকে বিদেশ গেছেন জাফরুল্লাহ

সান নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে দেশব্যাপী হরতালের ডাক দিয়ে বিদেশে চলে গেছেন ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে সেনা পাঠাচ্ছে ন্যাটো

শুক্রবার (২৫ মার্চ) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী শিরীন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন তিনি।

জানা গেছে, ২৮ মার্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও দেশের মানুষকে বাঁচানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী যে হরতালের ডাক দিয়েছে, এ বিদেশ যাত্রার কারণে সেই কর্মসূচিতে জাফরুল্লাহ চৌধুরী থাকছেন না। আগামী তিন সপ্তাহের মধ্যে জাফরুল্লাহর দেশে ফেরার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে তাঁর পরিবারের ঘনিষ্ঠ সূত্র।

এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) হরতালের সমর্থনে জাফরুল্লাহ চৌধুরী জাতীয় প্রেসক্লাবের সামনে বি‌ক্ষোভ সমা‌বে‌শ করেন। পরে তার নেতৃত্বে ২৮ মার্চ হরতালের সমর্থনে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা হত্যা মামলার আসামি গ্রেফতার

বাম গণতান্ত্রিক জোট ১১ মার্চ সংবাদ সম্মেলনে হরতালের ডাক দিলে জাফরুল্লাহ চৌধুরী ওই দিনই হরতালের প্রতি সমর্থন জানান। এরপর মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, প্রয়াত কাজী জাফর আহমদের জাতীয় পার্টি, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

এদিকে, বাম গণতান্ত্রিক জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আমরা যখন হরতাল ঘোষণা করি তখন জানতাম না তিনি (জাফরুল্লাহ চৌধুরী) বাইরে যাবেন। কারণ আমরা তো ওনার সঙ্গে কথা বলে হরতাল কর্মসূচি দিইনি। পরে জেনেছি, ওনার লন্ডনে যাওয়াটা বহু আগে থেকেই ঠিক করা ছিল।’

আরও পড়ুন: হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

তিনি আরও বলেন, জাফরুল্লাহ চৌধুরী তো কোনো রাজনৈতিক দলের নেতা না, তিনি রাজনীতিও করেন না। একজন মুক্তিযোদ্ধা এবং দেশের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে তিনি বিভিন্ন ইস্যুতে দেশ ও জনগণের কল্যাণের জন্য সক্রিয় ভূমিকা রাখছেন। তেমনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালেও তিনি তার সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে, জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এসেক্সে ছেলে বারিশ হাসান চৌধুরীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে সপরিবার লন্ডন গেছেন তারা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা