ইলিয়াস কাঞ্চন
বিনোদন

হযরত ওমরের চরিত্রে ইলিয়াস কাঞ্চন

সান নিউজ ডেস্ক: শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বের রূপে দেখা যাবে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনকে।

আরও পড়ুন: আমরা যুদ্ধ চাই না

অন্যরকম নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠানের নতুন পর্বেই হযরত ওমরের চরিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি নায়ক। ইতোমধ্যে চরিত্রের সাজসজ্জায় ধারণকৃত একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে তাকে পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে।

এইচ এম বরকতুল্লাহ’র পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বৈশাখী টিভির বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘অন্যরকম’। প্রতি মাসের শেষ শুক্রবার এটি প্রচার হয়ে থাকে। ইলিয়াস কাঞ্চনের অংশগ্রহণকৃত পর্বটি প্রচার হবে আজ।

বরাবরের মতো এই পর্বেও থাকছে বিভিন্ন শিল্পী, নাট্যকার ও কলাকুশলীদের অংশগ্রহণে সমাজ সচেতনতামূলক নাট্যাংশ, অন্যরকম চাঁদাবাজ, অন্যরকম মামা-ভাগ্নে, শালা-দুলাভাই ইত্যাদি সেগমেন্ট। শয়তানের ভূমিকায় যথারীতি থাকছেন আবদুল আজীজ। এছাড়াও অভিনয় করেছেন শফিক খান দিলু, জিল্লুর, হান্নান শেলী, আশরাফ কবির, লিটন খন্দকার, দিপু, আকাশসহ অনেকেই।

অপসংস্কৃতি ও অশ্লীলতার বিরুদ্ধে দর্শককে সচেতন করাই ‘অন্যরকম’ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। এখানে সমাজ ও জাতিগত সংস্কৃতির সঙ্গে মানবিক মূল্যবোধের বিষয়গুলো বিনোদনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করছেন এইচ এম বরকতুল্লাহ।

আরও পড়ুন: মেয়ে হত্যার বিচার চাই না

প্রসঙ্গত, ইলিয়াস কাঞ্চন একজন বাংলাদেশি চলচ্চিত্র ও নাট্য অভিনেতা এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্রের নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জোছনা (১৯৮৯) ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন।

তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত বিখ্যাত ‘হলিউড ওয়াক অব ফেম&rsquo...

মন্ত্রিসভায় স্বস্তি, রদবদলের গুঞ্জনে শঙ্কা

সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশা থাকলেও সর্বশেষ রদবদলে বহুল...

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বা...

বিদেশি বিয়ের আড়ালে নারী পাচারের ফাঁদ, সতর্কতার তাগিদ

বিদেশে বিয়ে, উন্নত জীবন ও আর্থিক নিরাপত্তার স্বপ্ন অনেক পরিবারের কাছে নতুন সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা