বিনোদন

দীর্ঘ সম্পর্কে ইতি টানলেন শ্রদ্ধা কাপুর!

সান নিউজ ডেস্ক : বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রদ্ধা কাপুর। বি-টাউনে পা রাখার পর থেকেই তার অভিনয়গুণে মুগ্ধ ভক্তরা। যদিও জনপ্রিয় এই অভিনেত্রী শুরু থেকেই নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখতেই পছন্দ করতেন। তিনি তার প্রেম সর্ম্পক নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু বলেন না।

আরও পড়ুন: নিখোঁজ স্কুল ছাত্রের লাশ মিলল পুকুরে

কিন্তু এবার তার ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গে তার সম্পর্কের বিভিন্ন নজির প্রকাশ্যে এসেছে। শুধু তাই নয়, তারা বিয়ে করবেন বলেও জোর গুঞ্জন শোনা গেছে। দুই পরিবার থেকেও কোনো আপত্তি ছিল না।

কিন্তু হঠাৎ গুঞ্জন ছড়িয়েছে, শ্রদ্ধা ও রোহানের সম্পর্ক ভেঙে গেছে। চলতি বছরের জানুয়ারি থেকেই তারা ভিন্ন পথে হাঁটছেন। এমনকি কয়েকদিন আগে রোহানের জন্মদিনের পার্টিতে পর্যন্ত অংশ নেননি শ্রদ্ধা। মূলত এই ঘটনা থেকেই সম্পর্ক ভাঙার গুঞ্জন চাউর হয়।

শ্রদ্ধা ও রোহানের পরিবার তাদের বিয়ের ব্যাপারে রাজি ছিলেন। কিন্তু দীর্ঘ ৭ বছরের প্রেম ছিন্ন করে তারাই এখন হয়ে গেলেন আলাদা। তাই এই যুগলের বিয়ের সম্ভাবনা আপাতত শূন্য।

স্কুল জীবন থেকেই বন্ধু শ্রদ্ধা কাপুর ও রোহান। পরবর্তীতে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এ বিষয়ে রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা বলেছিলেন, আমি যতদূর জানি, ওরা কলেজ থেকে খুব ভালো বন্ধু। এছাড়াও জুহুতে ওদের দুজনেরই অনেক বন্ধু আছে। ওরা পরিণত। তাই যা সিদ্ধান্ত নেবে, ভেবেই নেবে। ওরা বিয়ে করার সিদ্ধান্ত নিলে আমি খুশিই হব। আমার অভিধানে আপত্তি শব্দটা নেই।

অন্যদিকে শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর এই সম্পর্ক নিয়ে বলেছিলেন, রোহান খুবই ভালো ছেলে। ও ছোট বেলা থেকে আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা এমন কিছু বলেনি যে, ওদের বিয়ে করার পরিকল্পনা আছে। আমার কাছে ওরা ছোটবেলার বন্ধু। আমি জানি না ওরা নিজেদের ব্যপারে কী ভাবছে।

আরও পড়ুন: টিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

প্রসঙ্গত, শ্রদ্ধা কাপুর একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পী। তিনি শক্তিশালী অভিনেতা শক্তি কাপুরের মেয়ে। ২০১০ সালে তিন পাত্তি সিনেমার মাধ‌্যমে প্রথম অভিনয় করেন এবং ২০১১ সালে লাভ কা দ্য ইন্ড চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা