সারাদেশ

ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে যাওয়ার পথে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: ছুটির দিনে ফাঁকা শহরের পথঘাট

শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা সদরের স্কুল মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরনসহ তিন জন আহত হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কিরন জানায়, কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে বাইপাস দলীয় প্রধান কার্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকসহ নেতাকর্মীরা মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাথারি হামলা চালায়। সাথে থাকা ছাত্রদলের অপর দুই নেতা রিপন ও রমজানকেও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে কিরন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বাকি দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক বলেছেন, কিরনের বাম হাতের কব্জির উপরের অংশে ধাড়ালো কিছুর কোপ লেগে জখম হয়েছে।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ পারভেজ বাবু বলেন, শুনেছি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহত হয়েছে, তবে কিভাবে আহত হয়েছে তা জানা নেই। নিজেদের মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটতে পারে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা