সারাদেশ

বোয়ালমারীতে মহান স্বাধীনতা দিবস পালিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরে বোয়ালমারীতে নানা কর্মসূচির মাধ্যমে এবং যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের প্রাক্কালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবন শীর্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন: গৌরীপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলা

সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্বাধীনতা র‍্যালি শুরু হয়ে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, বোয়ালমারী পৌরসভা, পল্লী বিদ্যুত সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কলেজ, সাব রেজিস্ট্রার অফিস ও বোয়ালমারী প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া এবং সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুলের নেতৃত্বে, পৌরসভার পক্ষে মেয়র মো. সেলিম রেজা লিপনের নেতৃত্বে, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও মো. রেজাউল করিমের নেতৃত্বে, ডা. মো. খালেদুর রহমানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুস্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: মালয়েশিয়া পাচারের সময় ৫৪ রোহিঙ্গা আটক

সকাল ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ এবং পুলিশ, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল সাড়ে ৯টায় ছাত্র-ছাত্রী ও উপস্থিত সুধীজনের ক্রীড়া প্রতিযোগিতা এবং ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা ও 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন' বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল হাসান প্রমুখ।

আরও পড়ুন: সৌদি তেলের ডিপোতে রকেট হামলা

এ ছাড়া দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, উন্নত মানের খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনাসভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা