মৃত নুরুল ইসলাম মুকুল (ছবি-সংগৃহীত)
রাজনীতি

কুমিল্লায় নৌকার প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি: ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রায় ১১ ঘণ্টার আগে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মুকুলের মৃত্যুতে উপজেলার ভানী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন কুমিল্লা শহরের একটি হাসপাতালে রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

তবে তার মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গিয়েছে।

নিহত চেয়ারম্যান প্রার্থী ভানী ইউনিয়নের নোয়াগাও গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে মো. নুরুজ্জামান মুকুল। তিনি একই ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান।

মুকুলের ভাই কামরুল ইসলাম জানান, রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন (মোটরবাইক) ও তার লোকজন একত্রিত হয়।

এ সময় হাজী জালালের ভাগিনা চান্দিনা উপজেলার ছাত্রদলের সভাপতি কাইয়ুমকে দেখে বহিরাগত হিসেবে মুকুল প্রতিবাদ জানায়।

এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কাইয়ুম মুকুলের বুকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী হাজী জালাল উদ্দিন বিষয়টি অস্বীকার করে বলেন, উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে লাথি মারার বিষয়টি সত্য নয়। সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ তার ভাগিনা কাইয়ুমকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।

জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল আলম জানান, শুধু চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত থাকবে। সদস্য পদে নির্বাচন চলবে।

আরও পড়ুন: পাঁচবিবির আওলাই ভোট স্থগিত

দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান জানান, কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। এ বিষয়ে চিকিৎসক এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা