ছবি-সংগৃহীত
সারাদেশ

পাঁচবিবির আওলাই ভোট স্থগিত

জয়পুরহাট প্রতিনিধি: দেশের চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৭ম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আজ ৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ সংবাদ জানানো হয়।

জানা যায়, রিট পিটিশন ১২৪১/২০২২ এর ১ ফেব্রুয়ারি তারিখে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, নির্বাচন স্থগিতের চিঠি আমাদের কাছে এসেছে। আওলাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আরেক ইউনিয়ন কুসুম্বাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ১৩৮ ইউপিতে ভোট গ্রহণ শুরু

পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, ৬ ফেব্রুয়ারি (রোববার) বিকেলে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নিয়ে গেছেন। এরই মধ্যে আওলাই ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রেই রয়েছেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা