রাজনীতি

আমেরিকার প্রতি খুশি রেজা কিবরিয়া

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে পুলিশের বিশেষ বাহনী র‍্যাব এবং এর কয়েকজন কর্মকর্তাকে আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে বিভিন্ন সভা সমাবেশে ‘উৎফুল্ল’ প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা গেছে।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, ড. রেজা কিবরিয়া বলেছেন, এই নিষেধাজ্ঞা দেয়ায় তিনি ‘আমেরিকার উপর একটু কৃতজ্ঞ’।

আরও বলা হয়, তার বক্তব্য, এই নিষেধাজ্ঞার ফলে সাধারণ মানুষের উপর আইনশৃঙ্খলা বাহিনীর ‘নির্যাতন প্রায় থেমে গেছে’।

এমনকি তিনি বিভিন্ন জায়গায় এও বলছেন যে সামনে বাংলাদেশের আরও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে আমেরিকা। এসব খবর তিনি কি ধারণা থেকে বলছেন, নাকি দায়িত্বশীল কোন সূত্র থেকে খবর পেয়েছেন?

এদিকে, সেনাবাহিনীর মধ্যে বিভেদ তৈরির উদ্দেশ্যে নানারকম বক্তব্য দিচ্ছেন ড. রেজা কিবরিয়া, এমন অভিযোগও করেন কেউ কেউ।

প্রসঙ্গত, রেজা কিবরিয়া বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার একমাত্র ছেলে। ১৯৯৬ সালের নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে শাহ কিবরিয়া মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০০৫ সালে এক গ্রেনেড হামলায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে পোশাক খাতে শঙ্কা

পিতা আওয়ামী লীগের রাজনীতিতে থাকলেও রেজা কিবরিয়া গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য ও পরে সাধারণ সম্পাদক হন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় নির্বাচনে হবিগঞ্জের একটি আসন থেকে জাতীয় ঐক্যজোটের প্রার্থী হয়েছিলেন, যেখানে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পরে অবশ্য গণফোরাম থেকে বেরিয়ে আসেন ড. রেজা কিবরিয়া। এরপর গত বছর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সাথে গণঅধিকার পরিষদ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন ড. রেজা কিবরিয়া, যেখানে তিনি আহ্বায়ক হন।

আরও পড়ুন: ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির অপেক্ষায়

পিতা আওয়ামী লীগের মন্ত্রী হলেও তার নিজের ক্ষোভ আছে দলটির প্রতি সেকথা খোলাখুলিই বলেছেন বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে। এই ক্ষোভের কারণ কী?

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা