ছবিতে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী (ছবি: সংগৃহীত)
বিনোদন

‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ মুক্তির অপেক্ষায়

বিনোদন প্রতিবেদক: করোনা মহামারীর কারণে গত মাসে বেশ কয়েকটি সিনেমার মুক্তি পিছিয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা নিজেই। ছবিতে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী।

দেবাশীষ বিশ্বাস জানান, চলতি মাসের ১১ তারিখ সিনেমা হলে মুক্তি পাবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’।

তিনি জানান, যেহেতু প্রেক্ষাগৃহগুলো করোনায় স্বাস্থ্যবিধি মেনেই চলছে তাই ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ মুক্তি আর পেছানোর সুযোগ নেই।

বেঙ্গল মিডিয়া প্রযোজিত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’-এর শুটিং শুরু থেকেই আলোচনায় ছিল। ছবিটি করতে গিয়ে বাপ্পী-অপুকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায় চলচ্চিত্র পাড়ায়। তখন চাউর হয়, তারা প্রেম করছেন!

আরও পড়ুন: আলমগীরকে এফডিসির এমডি করার দাবি

কমেডি ও ফ্যামিলি ড্রামার সিনেমা ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ রিয়াজ-শাবনূরের সুপারহিট ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-এর দ্বিতীয় পরের কিস্তি নয়। নির্মাতা দেবাশীষ আগেই জানিয়েছেন, শ্বশুর বাড়ি জিন্দাবাদ নামটা দেশের সিনেমা প্রেমীদের কাছে একটি ব্র্যান্ড। এজন্যই তিনি তার নির্মিত আগের ছবির নামটা ব্যবহার করেছেন। তবে সব প্রশ্নের উত্তর মিলবে ১১ ফেব্রুয়ারি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা