ছবি : সংগৃহীত
রাজনীতি

খালেদা জিয়া বাসায় যাবেন শিগগিরই

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে শিগগিরিই বাসায় নেওয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সূত্রটি শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেছে। তবে বিএনপি কিংবা চেয়ারপারসনের চিকিৎসক দলের সদস্যরা এ বিষয়ে কিছু জানাতে অপারগ বলে জানিয়েছেন।

তথ্যটি ‘সঠিক’ বা ‘সঠিক নয়’ তা নিয়েও কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন তারা। তারা জানিয়েছেন, চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত পাওয়ার পরই বিষয়টি সাংবাদিকদের জানানো হবে।

সূত্র জানা গেছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে রাখা ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। তাই তাকে বাসায় নেওয়ার পক্ষে মত চিকিৎসকদের। যদিও খালেদার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি। তবে তার রক্তক্ষরণ বন্ধ হওয়ায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়ার চিন্তা-ভাবনা চলছে।

জানা গেছে, খালেদা জিয়াও হাসপাতালে আর থাকতে চাচ্ছেন না। তিনি আড়াই মাস ধরে হাসপাতালে রয়েছেন।

সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার একটু উন্নতি হওয়ায় গত ৯ জানুয়ারি তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। এরপর থেকেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যেতে চাচ্ছেন। এ পরিপ্রেক্ষিতে গত বুধবারই তাকে বাসায় নেওয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু এর মধ্যে গত ১৫ জানুয়ারি তার গৃহকর্মী ফাতেমা করোনায় আক্রান্ত হলে সে পরিকল্পনা বাদ দেওয়া হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

নরেন্দ্র মোদি ‘পাশবিকতার’ সীমা ছাড়িয়ে গেছেন : ধ্রুব রাঠি

ভারতের উত্তরাখন্ডের আলোচিত অঙ্কিতা ভাণ্ডারি হত্যা মামলার বিচার ও ন্যায়বিচারের...

আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!

সব সময় হাসিমুখে থাকা কিংবা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে স্বাভাবিক রাখা সবার পক্...

নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার প্রভাব ঝালকাঠির বাজারে

মা ইলিশের প্রজনন নিরাপদ রাখতে সাগর ও নদ-নদীতে মাছ...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা