রাজনীতি

ফখরুলকে দেখতে বাসায় চিকিৎসক দল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে তার বাসায় গিয়েছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ পাঁচজন চিকিৎসকের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির চিকিৎসক দল উত্তরায় মির্জা ফখরুলের বাসায় যান। তারা প্রায় এক ঘণ্টা মহাসচিবের পাশে ছিলেন এবং শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন, ডা. জাহিদুল কবির, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. সাইফুল আলম বাদশা, ডা. সাখাওয়াত রাজিব ও মেডিক্যালের শেষবর্ষের শিক্ষার্থী মুনতাসীর হাসান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, করোনা আক্রান্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাতের পর ডা. রফিকুল ইসলাম বলেছেন মহাসচিব আলহামদুলিল্লাহ ভালো আছেন। তার অন্য কোনো উপসর্গ দেখা দেয়নি। দুই একদিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, মহাসচিব চিকিৎসক প্রতিনিধি দলের কাছ থেকে দলের শীর্ষ নেতাসহ সবার খোঁজখবর নিয়েছেন। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার উত্তরার বাসায় অবস্থান করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম ছাড়াও তাদের বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবী, গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি জানান, ফখরুল ইসলামের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহে চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন। মির্জা ফখরুলের সামান্য কাশি ছাড়া অন্য কোনো সমস্যা নেই। আগামী বুধবার ফখরুল ইসলাম আলমগীরের আবারও করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি গেলেন ৫৮৩৪৭ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শুক্রবার (১৫ মে) দি...

স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে নদী-ডোবায় ফেলেন স্ত্রী

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় জিয়া উদ্দিন...

ঝড়-বৃষ্টির পাশাপিাশি ১৩ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্...

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য ও...

‘ক্লাইভের সঙ্গে মীর জাফর আর আমেরিকার সঙ্গে ইউনূসের চুক্তি একই’

রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি আর আমেরিকা...

ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, আহত ১৫

নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষে...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

দেশে হামের প্রাদুর্ভাবে শতাধিক শিশুর মৃত্যুর প্রেক...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

জাবির প্রশাসনিক ভবনেও তালা দিলেন শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা