রাজনীতি

এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান এমপি প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নে বেশ কয়েক দিন ধরেই বিরক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রতিদিনই প্রচারণাকালে গণমাধ্যমে মুখোমুখি হয়ে আইভীকে শামীম ওসমান ইস্যুতে প্রশ্ন শুনতে হয় এবং জবাবও দিতে হয়। এবার সেই বিরক্তির বিষয়টি তিনি সরাসরিই প্রকাশ করেছেন।

বুধবার (১২ জানুয়ারি) সকালে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে ‘শামীম ওসমান আপনার সঙ্গে আছেন কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, আপনারা এই লোকটার বিষয়ে বারবার প্রশ্ন করেন কেন? আরও তো অনেক বিষয় আছে, সেগুলো বলেন। আমি তো আগেও বলেছি তিনি নৌকার লোক, নৌকার পক্ষেই আছেন। নৌকা ছাড়া যাবেন কোথায়?

নির্বাচন নিয়ে কোনো শঙ্কায় আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১১ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। ২০১৬ সালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা