রাজনীতি

জেনেশুনে আগুনে ঝাপ দিয়েন না: কাদের

নিজস্ব প্রতিবেদক:

সরকার নানা সীমাবদ্ধতা নিয়েও দিনরাত কাজ করে যাচ্ছে। তারপরেও বিপদের গভীরতা ও মাত্রা বুঝেও যদি সচেতন না হই তাহলে সেটা হবে জেনেশুনে আগুনে ঝাপ দেয়ার সামিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১৫ জুন) সংসদ ভবন এলাকায় নিজ সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, করোনাভাইরাসের এই মহামারিতে নিজে সচেতন না হলে কেউ পথ দেখাতে পারবে না।

মন্ত্রী বলেন, ভালো থাকার মূলে সচেতনতা। এ জন্য সংক্রমণ না লুকিয়ে সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে টেস্ট ও আইসোলেশনে থাকার অনুরোধ করবো। এটাই হবে নিজেসহ পরিবার ও সমাজকে বাঁচানোর মূল মন্ত্র।

করোনার এই সংকটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইস্পাতকঠিন ঐক্য ও সচেতনতার প্রাচীর গড়ে তোলার মধ্য দিয়ে আমরা আবার ফিরে পাবো চিরচেনা জগত।

ফুল-ফল-ফসলে হাসি-আনন্দের বাংলাদেশে উদ্বেগহীন গোধূলি আর আশা জাগানিয়া সুবর্ণ প্রভাত আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা সরকারের নিরলস প্রয়াসে একে অপরকে সহযোগিতা করি, প্রকারান্তরে যা নিজেকে নিজে সহযোগিতা করি। রোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদারে প্রয়োজন সার্বজনীন ঐক্য। সম্মিলিত ভাবে সবার সহযোগিতায় এই সমস্যা কেটে যাবে।

এই অসময়ে আওয়ামী লীগের সিনিয়রদের মৃত্যুতে শোক জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এরইমধ্যে জাতীয় নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক মেয়র বদরুদ্দীন কামরানসহ অনেক নেতা, দেশ বরেণ্য শিক্ষাবিদ,ব্যবসায়ী ও অন্যান্য পেশার মানুষ মারা গেছেন। তাদের সবার আত্মার শান্তি কামনা করছি ও গভীর শোক জানাচ্ছি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা