রাজনীতি

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কৃতি সন্তান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ নিজ গ্রামের বাড়ি গোপালগঞ্জের কেকানিয়া গ্রামে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে। এর আগে তাকে রাষ্ট্রিয় মর্যাদা দেয়া হয়।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সাধরণ মানুষ ভিড় করেন তার বাড়িতে। মৃত্যুর মধ্য দিয়ে অবসান ঘটলো তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের।

গোপালগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক হবার মধ্যদিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, পরবর্তীতে দলের ধর্ম বিষয়ক সম্পাদক হবার পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হয়েছিলে। পরে ধর্ম প্রতিমন্ত্রী হয়ে ধর্ম মন্ত্রাণলয়ে কাজ করেছেন। সাধারণ মানুষের সাথে মিশে যেতেন খুব সহজে। সকলকেই আপন করে নিতে তিনি।

তার মরদেহ বিকাল সাড়ে ৪টায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে কেকানিয়া শাসছুল উলুম মাদ্রাসা মাঠে নেয় হয়। পরে সেখানে তাকে রাষ্ট্রিয় সালাম ও গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে একই মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা আওয়ামী লীগ ও দলীয় নেতাকর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এসময় জেলা আওয়াশী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ অংশ নেন।

নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এ সময় নেতাকর্মীরা তার কবরে মাটি দেন। এর আগে ইসলামিক ফাউন্ডেশনের একটি দল তার কবর খোড়েন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, ধর্মীয় সকল নিয়ম মেয়ে তাদের পারিবারিক কবর স্থানে মা বার কবরের পাশে দাফন করা হয়। তার চলে যাওয়ার মধ্য দিয়ে গোপালগঞ্জবাসী একজন গণমানুষের রাজনৈতিক ব্যক্তিকে হারোলো।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির এক কারিগর গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী...

বিয়ের মাত্র পনেরো দিন পর সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী নিহত

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় তানভীর হাওলাদার (২৫) নামে...

কুলাউড়ায় দুই ডাকাতসহ গ্রেপ্তার ৭

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের পৃথক অভিযানে আন্...

নওগাঁয় জাল নোটসহ একজন গ্রেপ্তার

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা