রাজনীতি

দেশের উন্নয়নে নাসিমের অবদান অনস্বীকার্য: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার অবদানের কথা স্মরণ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে মোহাম্মদ নাসিমের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

জাফরুল্লাহ চৌধুরী নিজেও করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন কিছুদিন ধরে। শনিবার (১৩ জুন) মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করেন।

শোক বার্তায় জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্বাধীনতা সংগ্রামে এবং পরবর্তীতে সরকারের মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলে থাকাকালীন রাজনীতি ও সমাজের জন্য অনেক কাজ করে গেছেন। স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়নে তার অনেক ভূমিকা রয়েছে।’

মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাফরুল্লাহ চৌধুরী। উল্লেখ্য, আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বাংলাদেশের অন্যতম এই রাজনীতিক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

ধানমণ্ডি ক্লাবে পালিত হলো বহুমাত্রিক মজিদ মাহমুদ

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল...

রাজধানীর বাজারে অস্থিরতা, নাখোশ ক্রেতা

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে আবারও অস্থিরতা দে...

পাঠ্যবইয়ে ইতিহাস সংশোধন হচ্ছে

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে থাকা ইতিহা...

চীনের সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্বে রোবট

রোবট প্রযুক্তির উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। সম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা