রাজনীতি

স্বাস্থ্য খাতের ১২ বছরের টাকা গেল কোথায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আজ করোনার চিকিৎসা পাচ্ছে না। তাহলে বিগত ১২ বছরে লাখ-কোটি টাকার ওপর যে বাজেট পেশ হয়েছে সেই টাকা গেল কোথায়?

তিনি আরো বলেন, দেশে ৩০ শতাংশ হাসপাতালে অক্সিজেনের কোনো ব্যবস্থা নেই। ভেন্টিলেটর তো দূর আকাশের তারা। আইসিইউ বেড এখন সোনার হরিণের মতো। স্বাস্থ্য খাতে ১২ বছরে বাজেটে বরাদ্দকৃত টাকা শুধু লুটপাটই হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ভিডিও প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

করোনার নমুনা পরীক্ষার জন্য এক কোটি লোক আবেদন করলেও তথ্য অনুযায়ী এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে চার লাখ ৪২ হাজার। অর্থাৎ যারা আবেদন করেছেন তার মধ্যে ৯৬ শতাংশ মানুষই নমুনা পরীক্ষার বাইরে রয়ে গেছে। যারা চিকিৎসা পাচ্ছেন তারা ক্ষমতাশালী ও সরকারি প্রভাবশালী মানুষ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেবেন কবি মজিদ মাহমুদ 

কয়েক বছর ধরে জন্মদিনে ঢাকায় থাকেন না সব্যসাচী লেখক...

ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভা...

সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ জন বাংলাদেশি হজযাত্রী, ১৪ মৃত্যু

চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের উদ্দেশে বুধবার...

সিভিল এভিয়েশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ব...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে মো. খাদেমুল (২৫)...

চূড়ান্ত তালিকা: দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখের বেশি

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।...

হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা...

তাপপ্রবাহের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ

বিশ্বকাপে প্রতি চারটি ম্যাচের একটি প্রচণ্ড গরমের ম...

সূর্য থেকে ধেয়ে আসছে শক্তিশালী শিখা

সূর্য থেকে অত্যন্ত শক্তিশালী সৌর শিখা পৃথিবীর দিকে...

পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন ফোরকান

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় একই পরিবারের পাঁচজনকে খু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা