রাজনীতি

বিএনপির ন্যূনতম দাবি খালেদার চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দিতে সরকারের কাছে ন্যূনতম দাবি জানিয়েছে বিএনপি। দাবি জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা চাচ্ছি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ দেন। চিকিৎসার সুযোগ দেন। এটা ন্যূনতম দাবি।

শুক্রবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী কৃষকদল বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া দয়া, মহানুভবতা ও মানবিকতা নয় উল্লেখ করে ফখরুল বলেন, এটা একজন নাগরিকের অধিকার। একটা মিথ্যা মামলা দিয়ে তিলে তিলে সচেতনভাবে তাকে হত্যা করা হচ্ছে। চিকিৎসা পাওয়া খালেদা জিয়ার অধিকার।

বিএনপি মহাসচিব বলেন, আজকে বড় দুঃসময়, দেশে খালেদা জিয়ার মতো নেত্রীক চিকিৎসা দেওয়া হয় না। বাংলার মানুষ তো চিকিৎসাই পায় না।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র দুটি অবিচ্ছেদ অংশ। বাংলাদেশে এমন কজন নেতা আছেন, এখনও কারাগারে আছেন, হাসপাতালে আছেন? তিনি দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, মাথা নোয়াননি। মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছেন।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ক্রসফায়ার বেড়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, কুমিল্লায় কাউন্সিলর হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতারের পর তাদের ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই আসল যে খুনি তাকে যেন ধরা না যায়। ক্রসফায়ার হচ্ছে সবচেয়ে জঘন্য একটা অপরাধ।

জাতীয়বাদী কৃষকদলের সভাপতি হাসান জাফর তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয়বাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা